বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের পুনঃতপশিল ঘোষণা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনে হলভিত্তিক ভোটার তালিকায় ত্রুটির কারণে তপশিল স্থগিতের একদিন পর পুনঃতপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগেও একদফা তপশিল পরিবর্তন করা হয়েছে ।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কার্যালয়ে নির্বাচন কমিশন এ পুনঃতপশিল ঘোষণা করে। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

নতুন তপশিল অনুযায়ী ভোটের তারিখ অপরিবর্তিত থাকলেও নির্বাচন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম আবারও নতুন করে শুরু করা হবে। এ নিয়ে ব্রাকসু নির্বাচনকে ঘিরে তৃতীয়বারের মতো তপশিল ঘোষণা করল নির্বাচন কমিশন।

এতে জানানো হয়, সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন বিতরণ থেকে শুরু করে সব ধাপই পুনরায় পরিচালনা করা হবে। এ নিয়ে ব্রাকসু নির্বাচন নিয়ে তিনবার তপশিল ঘোষণা করল নির্বাচন কমিশন। এর আগে সোমবার (১ ডিসেম্বর) মনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তপশিলের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় কমিশন। স্থগিতের ঘোষণার আগে পর্যন্ত তারা মনোনয়ন ফরম বিতরণ করেন।

নতুন তপশিল অনুযায়ী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে ৪ ও ৭ ডিসেম্বর ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর সেদিনই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরই মনোনয়নপত্র বিতরণ শুরু হবে, যা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। একই সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিলও করা যাবে। ৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।

১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১১ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পাশাপাশি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং চূড়ান্ত প্রার্থিতার তালিকা প্রকাশ করা হবে।

এরপর ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা করে ফল প্রকাশ করা হবে।

সোমবার তপশিল স্থগিত ঘোষণার পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নির্বাচন বন্ধে পাঁয়তারার প্রতিবাদে সেদিন থেকে তারা প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। বুধবার সকালে সংবাদ সম্মেলন করে তারা দুই দফা দাবি জানান।

দাবিগুলো হলো বুধবারের মধ্যে তপশিল অনুযায়ী নির্বাচন কমিশনের স্বাভাবিক কার্যক্রম চালু রাখা ও আগামী ২৪ ডিসেম্বর ঘোষিত দিনে ভোটগ্রহণ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ব্রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি ছাত্রসংগঠন। তবে তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে পুনঃতপশিল ঘোষণার পর রাতে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা জানান, যে কোনো মূল্যে শিক্ষার্থীদের দাবি ব্রাকসু নির্বাচন এই বছরের মধ্যে অনুষ্ঠিত করতে হবে।

ভিপি পদে মনোনয়ন সংগ্রহকারী আহমাদুল হক আলবীর বলেন, নির্বাচন কমিশন তৃতীয়বারের মতো তপশিল ঘোষণা করেছে। ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর ব্রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এটি আমাদের প্রত্যাশা। তপশিল প্রকাশের পর শিক্ষার্থীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আমরা এতে আনন্দিত এবং আশাবাদী যে, নির্বাচন কমিশন সর্বোচ্চ দায়িত্বশীলতা ও প্রচেষ্টা দিয়ে ব্রাকসু নির্বাচন বাস্তবায়ন করবে।

এর আগে গত ১৮ নভেম্বর প্রথমবার তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু ছাত্রসংগঠনগুলোর আপত্তি ও দাবির মুখে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নতুন তপশিল প্রকাশ করে ভোটগ্রহণের দিন এগিয়ে আনা হয়েছে ২৪ ডিসেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X