বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে ভিশনারি নেতা লাগবে : ববিপ্রবি ভিসি

বগুড়ায় যৌথ আলোচনাসভায় বক্তব্য দেন ববিপ্রিবি ভাইস চ্যান্সেলর ড. মো. কুদরত-ই-জাহান। ছবি : কালবেলা
বগুড়ায় যৌথ আলোচনাসভায় বক্তব্য দেন ববিপ্রিবি ভাইস চ্যান্সেলর ড. মো. কুদরত-ই-জাহান। ছবি : কালবেলা

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মো. কুদরত-ই-জাহান বলেছেন, ‘ভবিষ্যতের বাংলাদেশকে গড়তে ভিশনারি নেতা লাগবে। আমরা জানি, ভিশনারি নেতা আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি আসবে।’

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত যৌথ আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম আত্মার মাগফিরাত কামনা করছি। এই সঙ্গে যাদের ত্যাগ ও জীবন দানের মধ্য দিয়ে আমরা স্বাধীন লাল-সবুজের মানচিত্র পেয়েছি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় যৌথ আলোচনাসভায় আরও বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, সাজ্জাদ আলী সন্তোষ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহিম বগড়া, প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম, মোমিনুর রশিদ শাইন, সেলিম রেজা, সুমন সরদার, রায়হান রানা, শাহাদত শাইন।

আলোচনা সভার শুরুতে স্বাধীনতাযুদ্ধে নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১০

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১১

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১২

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৩

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৪

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৫

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৮

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৯

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

২০
X