পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় পরিষ্কার রাখতে পাবিপ্রবিতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

পাবিপ্রবি ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ছবি : কালবেলা
পাবিপ্রবি ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচিতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাস পরিষ্কার রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি শুরু হয়েছে, যা প্রতি মাসে একবার করে পরিচালিত হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের এ কর্মসূচির উদ্বোধন করেন।

‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট ও গ্রিন ভয়েসের সদস্যসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। প্রায় তিন ঘণ্টা ধরে এ কর্মসূচি চলে।

‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি উদ্বোধনের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে প্রতিমাসে একদিন ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করা হবে। নিজেদের ক্যাম্পাস, নিজেদের কর্মস্থলকে নিজেরাই পরিষ্কার রাখি এই অঙ্গীকার থেকে সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান, হল প্রভোস্ট ড. মো. শাহজাহান আলী, ড. জিন্নাত রেহানা, লায়লা আরজুমান্দ বানু, জ্যেষ্ঠ শিক্ষক একরামুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীরা এবং রোভার স্কাউট ও গ্রিন ভয়েসের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

এক মাস আগে লিবিয়ায় আলমগীরকে হত্যা করে সন্ত্রাসীরা

১০

উচ্ছেদ অভিযান চসিকের, দখল অভিযান হকারের

১১

দুপুরের মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

অ্যাপাচি হেলিকপ্টার ইস্যুতে জবাব দিল ইরান

১৩

ইতিহাসের এই দিনে

১৪

অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের ঘটনায় ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

১৫

কৃষক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

১৯

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

২০
X