বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে মহাসড়কে তল্লাশি জোরদার

অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে মহাসড়কে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা
অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে মহাসড়কে পুলিশের তল্লাশি। ছবি : কালবেলা

দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বগুড়ার শেরপুরে অস্ত্রধারী, সন্ত্রাসী ও মাদক প্রতিরোধে আঞ্চলিক সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেল থেকে শেরপুর উপজেলার বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধপ্রবণতা ও মাদক চোরাচালান ঠেকাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কঠোর অবস্থান নিয়েছে। তারই অংশ হিসেবে শেরপুরে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযান চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে চেকপোস্টে তল্লাশির ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও চালক ও যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলিম কালবেলাকে জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এ বিশেষ তল্লাশি অভিযান চলবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X