

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয়তে নারী শিক্ষার্থীদের তারাবির নামাজ পড়ার সুযোগ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এই আয়োজনের সহযোগিতা করেন।
উম্মে সালমা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদ জোহর আসর এবং মাগরিবের জন্য খোলা থাকত। সচরাচর অন্যান্য সময়ে মাগরিবের পর মসজিদ মেয়েদের মসজিদটা বন্ধ হয়ে যেত। রমজান উপলক্ষে যেহেতু খতমে তারাবির নামাজ সব মসজিদে সুযোগ নেই। সে জায়গা থেকে আমরা ভাবলাম যে আমাদের কেন্দ্রীয় মসজিদে মেয়েদের নামাজের জায়গাটা এই ৩০ দিন খোলা রাখলে মেয়েদের তারাবি পড়তে সুবিধা হয়।
তিনি বলেন, অনাবাসিকদের বিষয়টা চিন্তা করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের নারী শিক্ষার্থীদের জন্য যে নামাজের জায়গা সেটা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।