নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবী হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের চার ব্যাচ থেকে মোট ৮০ জন শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে তালিকাভুক্ত হন তারা।

গত রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এবার আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে উত্তীর্ণ হয়েছেন মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১৫ থেকে ৩০ নভেম্বর এবং চলতি বছরের ১৩ থেকে ১৪ মার্চ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা বাংলাদেশে আইন পেশায় অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীন যে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার জন্য আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আইন পেশা শুরু করার জন্য তাদের ছয় মাসের মধ্যে নির্বাচিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

তালিকাভুক্ত হওয়া আইনজীবী তরিকুল কবির অনুভূতি প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া এবং পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইন পেশাকে ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার পবিত্র দায়িত্ব হিসেবে গ্রহণ করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার করছি।

আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান (নিউটন) বলেন, আমরা অত্যন্ত আনন্দিত৷ যারা এতো অল্প সময়ে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছে সকলের সার্বিক সফলতা কামনা করছি। এবং এই সংখ্যাটা যেন আরো বাড়ে সেই প্রত্যাশা করছি। ইতোমধ্যে, আমাদের বিভাগের তিনজন সাবেক শিক্ষার্থী সহকারী জজ হিসেবে কর্মরত আছেন। এছাড়াও আরও অনেকে বিভিন্ন প্রাইভেট-পাবলিক বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সবার সাফল্য কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X