জাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:০৩ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাবির শিক্ষক ক্লাবের পুকুরে ডুবে গেল দুই শিশু

পুকুরে ডুবে মারা গেলো দুই শিশু। ছবি : সংগৃহীত
পুকুরে ডুবে মারা গেলো দুই শিশু। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অফিসার ক্লাব সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন দুই শিশুর মরদেহ উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুরা হলো- বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসের (বিদ্যুৎ) কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০) ও ইসলামনগর এলাকার বাসিন্দা পান বিক্রেতা বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮)। তাদের মধ্যে রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং মারুফ ইসলামনগর মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছিল। তবুও তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে রেফার করি। কিন্তু তারা সেখানে না নিয়ে বাসায় নিয়ে গেছেন।

সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানায় পুকুরে এক শিশু ডুবে গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের উদ্ধারকর্মীরা উপস্থিত হন। সেখান থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

রায়হানের চাচা কামাল হোসেন জানান, সকালে রায়হান ইসলামনগর বাজারে প্রাইভেট পড়তে যায়। পরে তারা ফুটবল খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামলে ডুবে মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X