বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মঘটের মধ্যেই তালা ভেঙে অফিসে ঢুকলেন উপাচার্য

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্যদের ভর্তির ক্ষেত্রে বিভাগীয় শর্ত বাতিল করাসহ ১৪ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নতুন প্রশাসনিক ভবনে তালা দিয়ে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। চলমান ধর্মঘটের মধ্যেই উপাচার্য মো. নূরুল আলম তালা ভেঙে অফিসে ঢুকেছেন বলে দাবি তাদের।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করেন কর্মচারীরা। পরে বেলা একটার দিকে দিনের মতো আন্দোলন শেষ করে আগামী রোববার আবারও প্রশাসনিক ভবন অবরোধ করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব খান।

এর আগে গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে ১৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেন কর্মচারীরা।

এ বিষয়ে বিল্পব খান গণমাধ্যমকে জানান, ‘প্রশাসনের কাছে অনেক আগে থেকেই দাবিগুলো জানিয়েছি। প্রশাসন আশ্বস্ত করেছিল পরের সিন্ডিকেট সভায় দাবি মেনে নেওয়া হবে। আমরা বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি, তবুও উপাচার্য আমাদের সঙ্গে আলোচনায় বসেননি। অথচ তিনি তালা ভেঙে অফিসে ঢুকেছেন।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ জানান, ‘তালা কাটার সময় প্রক্টরিয়াল টিম, নিরাপত্তা শাখা ও অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। তবে উপাচার্য স্যার তালা ভাঙেননি। নিরাপত্তা শাখার কর্মকর্তারা তালা কেটেছিল।’

১৪ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের নৈশভাতা এবং সব কর্মচারীর ওভারটাইম বেসিক হারে প্রদান করা, দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের স্থায়ী করা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইভিনিং, ইউকেন্ডসহ সব ডিগ্রির সার্টিফিকেট আমলে নিয়ে কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করা, বাসচালকদের ন্যায় বাসের হেলপার, কন্ডাক্টরদের মাসিক ২৫০ ঘণ্টা ওভারটাইম প্রদান করা, সরকার ঘোষিত সাধারণ ছুটির টাকা ওভারটাইম হিসেবে প্রদান করা, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পুরোনো বাসাভাড়া কমানো, হল অ্যাটেনডেন্টদের উৎকালীন ভাতা ১২শ টাকার পরিবর্তে দৈনিক ২৪০ টাকা হারে ওভারটাইম প্রদান করা, ক্যাম্পাসে একটি নতুন পাবলিক বা প্রাইভেট ব্যাংকের শাখা খোলা ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X