বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসে যাচ্ছে যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রোববার বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ২১ দিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সব বর্ষের ক্লাস অনলাইনে নির্ধারিত রুটিন অনুযায়ী পরিচালিত হবে। প্রত্যেক বিভাগের নিজস্ব ডিজিটাল ক্লাসরুম থেকে এ ক্লাস পরিচালিত হবে।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কিছু ব্যয় স্থগিত/হ্রাসকরণ এবং বিদেশ ভ্রমণ সীমিতকরণ প্রসঙ্গে সরকারের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে যবিপ্রবিও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন তার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।

এ সময় উপাচার্য বলেন, ‘২০২৩-২০২৪ সালে বিদ্যুৎ খাতে আমরা ৩ কোটি ২০ লাখ টাকা বাজেট পেয়েছি; কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের ২৫ শতাংশ বিদ্যুতের ব্যবহার কমাতে হবে অর্থাৎ আমরা ৭৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করতে পারব। সেই হিসেবে আমাদের ২ কোটি ৪০ লাখ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কাজ চালাতে হবে। মোট টাকাকে যদি প্রতি মাসে হিসাব করি তাহলে আমরা মাসে ১২ লাখ টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারব। কিন্তু আমাদের বর্তমান মাসিক বিদ্যুৎ খরচ হচ্ছে প্রায় ২০ লাখ টাকা।’

অধ্যাপক আনোয়ার বলেন, ‘এ ছাড়া জ্বালানি খাতে সরকার এবার বাজেট দিয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা। বিধি অনুযায়ী ব্যবহার করতে পারব ১ কোটি ২০ লাখ টাকা। কিন্তু আমাদের গত বছরের বকেয়া আছে ৩৪ লাখ ২৪ হাজার টাকা। সেই হিসেবে আমরা ৭৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যবহার করতে পারব। এসব কিছুর পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খরচ কমাতে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তিনি জানান, শিক্ষকরা যেন বিভাগের নিজস্ব ডিজিটাল ক্লাসরুমে বসে ক্লাস নেন, সে বিষয়ে ডীন এবং বিভাগীয় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো শিক্ষার্থী যদি চান তিনি স্যারের সামনে বসে ক্লাস করবেন, তাহলে করতে পারবেন। এ ছাড়া যেসব শিক্ষার্থী থিসিস করছেন তারা তাদের প্রয়োজনে ল্যাবে কাজ করতে পারবেন; এ জন্য বিশ্ববিদ্যালয় থেকে কোনো বাধা নেই। প্রয়োজনে তাদের জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান (অতিরিক্ত দায়িত্ব), প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসাইন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. তানভীর ইসলাম, কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মামুন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাফিজ উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X