শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শাবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত। ছবি : কালবেলা
শাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত। ছবি : কালবেলা

‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। শিক্ষাভবন ‘সি’এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের চেতনা-৭১, ইউসি সেন্টার, গোলচত্বর ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিটা বিভাগের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানগত ত্রুটির কারণে গুরুত্বপূর্ণ কাজে ভুল হয়, এজন্য আমাদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ গবেষণায় দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করছে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, ‘পরিসংখ্যান একটি ব্যবহারিক বিষয়। ব্যবহারিক পড়াশোনা হওয়ায় এ বিভাগের শিক্ষার্থীরা বেকার থাকে না। এজন্য শিক্ষার্থীদের তথ্যবহুল ও বাস্তবভিত্তিক কাজ করতে হবে। আমাদের প্রতিপাদ্য হোক পরিসংখ্যান শিখব এবং সত্য তথ্য ব্যবহার করব।’

কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বলেন, ‘সর্বক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই অবগত। আশা করি, আজকের এই আয়োজন শিক্ষার্থীদের পরিসংখ্যান নিয়ে কাজ করতে আগ্রহী করে তুলবে।’

সংক্ষিপ্ত আলোচনা সভায় বিভাগটির অধ্যাপক ড. অহিদ উল্লাহর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তাজউদ্দীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X