কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রোববার পরীক্ষায় অংশ নেবে সেই আনিসা

পরীক্ষা দিতে না পেরে অঝোরে কাঁদছেন শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
পরীক্ষা দিতে না পেরে অঝোরে কাঁদছেন শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

মায়ের অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার এইচএসসির প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা আরিফা রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন।

এ তথ্য কালবেলাকে জানিয়েছে আনিসা। একই তথ্য জানিয়েছে তার মা ও কলেজের অধ্যক্ষ।

শনিবার (২৮ জুন) বিকেলে আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা কালবেলাকে বলেন, আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমার মেয়ে আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেজন্য সে প্রস্তুতি নিচ্ছে।

এর আগে সকালে আনিসা কালবেলাকে বলেন, আমি আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি। একই তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।

তিনি জানান, আনিসার বাসায় কলেজের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি খোঁজ-খবর নিয়ে জেনেছেন যে, আনিসার মা এখন সুস্থ আছেন। যখন শিক্ষক গিয়েছিলেন, আনিসার মা তখন ঘুমাচ্ছিলেন, তাই তাকে জাগিয়ে কথা বলা হয়নি।

আগামীকালের পরীক্ষায় আনিসার অংশগ্রহণের বিষয়ে অধ্যক্ষ বলেন, আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, আগামীকালের পরীক্ষায় সে যথারীতি অংশ নেবে। পরবর্তী সব পরীক্ষায়ও সে যথাসময়ে কেন্দ্রে গিয়ে অংশ নেবে।

আনিসার মা কালবেলাকে বলেন, আমি সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এরপর কি হয়েছে সেগুলো আমি বলতে পারব না। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ৮টায় বাসায় ফিরি। তাকে রাজধানীর মিরপুরে ১৩ নম্বরে একটি ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানান তিনি।

ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ জানান, ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয়েছিল। চেয়ারম্যান তাকে জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার নির্দেশনা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X