কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৮:৩৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাষাবিজ্ঞানী আবুল কালাম মনজুর মোরশেদ আর নেই

অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ। পুরনো ছবি
অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ। পুরনো ছবি

ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম মনজুর মোরশেদ আর নেই।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বাংলা একাডেমির সাবেক এই মহাপরিচালক নাখালপাড়া নিজ বাসায় মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আবুল কালাম মনজুর মোরশেদের মেয়ে মনজুলা মোরশেদ গণমাধ্যমকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ২টি ক্লাস নিতেন বাবা। যথারীতি আজও ক্লাস নেওয়ার কথা ছিল। সকালে শরীর খারাপ অনুভব করায় বাসায় শুয়ে ছিলেন। দুপুর ১২টার দিকে বাসার সহকারী গোসলের জন্য ডাকলে কোনো সাড়াশব্দ পায়নি। পরবর্তীতে আমাকে কল দিলে আমি এসে দেখি তিনি আর নেই। স্ট্রোক করেছিলেন বলে ধারণা করছি।'

তিনি আরও বলেন, 'আগামীকাল বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে বাবার জানাজা অনুষ্ঠিত হবে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।'

২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০০৬ সালের ১৬ নভেম্বর পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি।

আবুল কালাম মনজুর মোরশেদ রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক ও রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে আইএ পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ ও এমএ পাশ করেন। পরে ভাষাবিজ্ঞানে এমএ করেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে । পিএইচডি করেন স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে।

কর্মজীবনের শুরুতে তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন । পরে ১৯৬৬ সালে বাংলা বিভাগের প্রথম শিক্ষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি অবসর গ্রহণ করেন।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- রাজপুত্র ও কোটালপুত্র, মিন্টু ও পিন্টুর গল্প, সোনালি রাজহাঁস, মৌ-এর পুতুল, এক বোন পারুল, টিনটিনের ঢাকা সফর, বিদেশের সেরা গল্প, রূপকথার রাজ্যে, মিতুল ও তিতুলের বন্ধুরা, রায়হানের পায়রা, মৌ, আকাশজুড়ে মেঘ করেছে, জ্যোৎস্না রাতের রূপকথা, কিশোর রচনাসমগ্র (দু খণ্ড), সম্রাজ্ঞীর নাম, চন্দ্রগ্রহণ, নিহত সম্রাট, বাংলা ভাষাতত্ত্ব, বাংলা সম্বন্ধবাচক সর্বনাম: গঠন ও প্রকৃতি, নজরুল ও অন্যান্য প্রবন্ধ, আধুনিক ভাষাতত্ত্ব, রবীন্দ্রনাথ নজরুল ও অন্যান্য প্রসঙ্গ, মধুসূদন রবীন্দ্রনাথ ও নজরুল ইত্যাদি।

তিনি বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X