কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০১:৫১ এএম
অনলাইন সংস্করণ

কোটা ইস্যুতে শাহবাগে এবার পাল্টা কর্মসূচি

কোটা ইস্যুতে শাহবাগে কর্মসূচি দিল মুক্তিযুদ্ধ মঞ্চ। ছবি : সংগৃহীত
কোটা ইস্যুতে শাহবাগে কর্মসূচি দিল মুক্তিযুদ্ধ মঞ্চ। ছবি : সংগৃহীত

সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতির সংস্কার করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। এবার চলমান কোটাবিরোধী আন্দোলনের মাঝেই ৭ দফা দাবিতে শাহবাগে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শুক্রবার (১২ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার (১৩ জুলাই) বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। এতে বীর মুক্তিযোদ্ধা পরিবারসহ মুক্তিযুদ্ধভিত্তিক সব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটা ইস্যুতে আন্দোলনের নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৭ দফা দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শনিবার ৬৪ জেলায় প্রতিনিধি সম্মেলন এবং পরবর্তীতে সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের

 ভূত আমাকে ছেড়ে দিয়েছে : মিমি চক্রবর্তী

শান্তিপূর্ণভাবে সম্পন্ন রুয়েট ভর্তি পরীক্ষা, ফল প্রকাশ কবে?

আসছে টানা ৪ দিনের ছুটি

রাজি হবে বাংলাদেশ : সাবেক ভারতীয় ক্রিকেটারের মন্তব্য

আমি শাহরুখ খানকে কাকু বলিনি : হান্দে এরচেল

৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ 

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

উপদেষ্টা-ক্রিকেটারদের মিটিং শুরু, বদলাবে কী সিদ্ধান্ত?

১০

হাতপাখার প্রচার শুরু করলেন ফয়জুল করীম

১১

গণভোটে ‘হ্যাঁ’ দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলবে : আলী রীয়াজ

১২

‘১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে’

১৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

১৪

‘তারা আমাদের অভিভাবক, যেটা বলবে সেটাই করা উচিত’

১৫

মৌলভীবাজার জনসমাবেশের মঞ্চে তারেক রহমান

১৬

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

১৭

পর্তুগালে রোনালদোর ভাস্কর্যে আগুন

১৮

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

১৯

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

২০
X