ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ নিয়ে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

চলতি মাসের ২৫ তারিখের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা না হলে রাজধানীর শাহবাগ মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে ‘লাল মার্চ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।

সংবাদ সম্মেলনে অবিলম্বে জুলাই সনদ সম্পর্কিত ১৩ দফা প্রস্তাবনা পেশ করে ইনকিলাব মঞ্চ। এতে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার আগেই ২৪-এর গণহত্যায় জড়িতদের বিচার দাবি করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর ভিত্তি করে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করা এই সরকারের নৈতিক দায়িত্ব। কেবল নির্বাচন দেওয়ার জন্য এই সরকার গঠিত হয়নি। ২০১৮ সালের নির্বাচনে যেসব ডিসি রাতের আঁধারে ব্যালট বাক্স ভরে রেখেছিল তারা এখনো বহাল তবিয়তে আছে। এখন নির্বাচন হলে তারা আবার রিটার্নিং কর্মকর্তা হবে। তারা আবারও টাকা খেয়ে ভোট কারচুপি করবে।

পাশাপাশি, জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পূর্বেই জুলাই গণহত্যার বিচার ও সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে জুলাই সনদের বিষয়বস্তুতে ইনকিলাব মঞ্চের ১৩ দফা প্রস্তাবনা পাঠ করেন হাদী। প্রস্তাবিত দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো : ৪৭, ৭১ ও ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেওয়া, বিগত সরকারের সময়ে অনুষ্ঠিত তিন নির্বাচনকে বাতিল ঘোষণা করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা, ৩৬ জুলাইকে (৫ আগস্ট) জাতীয় মুক্তি দিবস ঘোষণা করা, জুলাই গণহত্যাসহ বিগত সময়ের সব গণহত্যার বিচার নিশ্চিত করা।

এছাড়াও, সংবিধান থেকে জনবিরোধী এবং জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক সব উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানভুক্ত করা ও জনসাধারণের বোধগম্য ভাষায় উপস্থাপন এবং তা চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামত নেওয়ার জন্য ওয়েবসাইটে প্রকাশ করা ইত্যাদি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, জাতীয় নির্বাচনের বিকল্প নেই, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কার দরকার। পূর্বের শাসনামলের মতো নির্বাচন না চাইলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সংস্কার কমিটি গঠন ও প্রতিটা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করতে হবে। নির্বাচনী পরিবেশ নিশ্চিত হলে গত ১৫ বছর যারা ভোট দিতে পারেনি, তারাও ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

হতাশা প্রকাশ করে হাদী বলেন, এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। জুলাই হত্যায় যারা জড়িত ছিল তাদের এখনো বিচার হয়নি। বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা এখনো অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনতে পারেনি। এছাড়া সংরক্ষিত নারী আসনে একজন নারীর পক্ষে ৩টি আসনে প্রচারণা চালানো সম্ভব না উল্লেখ করেন হাদী। তিনি বলেন, ভোট শেষে জাতীয় নির্বাচনে নারী ভোটারদের সংখ্যা যে দল যত পার্সেন্ট পাবে তার অনুপাতে সংসদে নারী আসন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X