জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলের উদ্যোগে জবিতে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে পানির ফিল্টার স্থাপন করা হয়েছে। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থার জন্য ক্যাম্পাসে একটি পানির ফিল্টার স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৮ জুন) জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে পানির ফিল্টারটি স্থাপন করা হয়।

ছাত্রদল নেতার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী বিল্লাল হোসেন জানান, ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সংকট একটি বড় সমস্যা। শাহরিয়ার ভাইয়ের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে আমরা শিক্ষার্থীরা উপকৃত হবো।

মঞ্জুরুল ইসলাম নামে ১৯তম ব্যাচের আরেক শিক্ষার্থী বলেন, পানির ফিল্টার স্থাপনের এই খবর শুনে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে আছে, এটি তার আরেকটি প্রমাণ।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করেই এই ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি, এই ফিল্টার স্থাপনের মাধ্যমে ভাষা শহীদ রফিক ভবনের শিক্ষার্থীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে এবং তারা নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ পানির অভাব দীর্ঘদিনের একটি সমস্যা। এই সমস্যা সমাধানে দ্রুত বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করা হয়েছে, এটি প্রশংসনীয়।

এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পানি পান করে শিক্ষার্থীরা প্রায়ই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, যা তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শাহরিয়ারের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য একটি পদক্ষেপ এবং একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলার পূর্বশর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X