বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০২:৫৬ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের কোরআন উপহার দিল জবি ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কোরআন বিতরণ। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কোরআন বিতরণ। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। এসময় ৫০০ শিক্ষার্থীর হাতে কোরআন বিতরণ করা হয়।

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎সংগঠনটি জানায়, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কোরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কোরাআন সংগ্রহ করতে পারবেন। দিনব্যাপী এ কার্যক্রমটি পরিচালিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ এই উপহার গ্রহণ করতে পারবেন।

‎এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের আগের শিক্ষাথীদের মধ্যে কোরআন দেওয়ার কর্মসূচিতে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদেরও দেওয়া হবে।

তিনি আরও বলেন, দিনব্যাপী এ কর্মসূচিতে ১০০০ শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X