স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিধ্বংসী নাসিরে ঢাকার সহজ জয়, পঞ্চম হার নোয়াখালীর

দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ঢাকার নাসির। ছবি : সংগৃহীত
দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ঢাকার নাসির। ছবি : সংগৃহীত

আরও একটি লো-স্কোরিং ম্যাচের সাক্ষী হলো বিপিএল। বুধবার (০৭ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দেওয়া নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় ঢাকা ক্যাপিটালস। ২১ বলে ফিফটি হাঁকিয়ে এবারের আসরের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ঢাকার নাসির হোসেন। এই ম্যাচ হারার মধ্য দিয়ে টানা ৫ম ম্যাচ হারল নোয়াখালী এক্সপ্রেস।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ রানে দুই উইকেট হারায় দলটি। রহমানউল্লাহ গুরবাজ শূন্য এবং আব্দুল্লাহ আল মামুন এক রানে ফেরার পর দলটির হাল ধরেন নাসির হোসেন এবং ইরফান শুকুর। দুজনে মিলে গড়েন ৫৯ রানের জুটি।

১১ বলে ১২ রান করে ইরফান শুকুর ফিরে গেলে আর পিছে ফিরে তাকাতে হয়নি ঢাকাকে। দলের হয়ে জয় নিশ্চিত করেন নাসির এবং ইমাদ ওয়াসিম। নাসিরের ইনিংস এছিল ১৪টি চার ও দুটি ছক্কার মার। ১৬ বলে ২৯ রানের ক্যামিও খেলেন ইমাদ ওয়াসিম।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের তোপে দিশাহারা হয়ে পড়ে নোয়াখালীর টপ অর্ডার। স্কোরবোর্ডে মাত্র ৪০ রান তুলতেই সাজঘরে ফেরেন প্রথম ৫ ব্যাটার।

চরম বিপদের মুখে দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও হায়দার আলি। ষষ্ঠ উইকেটে এই দুজন ৬১ বলে ৯০ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। হায়দার আলি ৩ চার ও ১ ছক্কায় ৩৬ বলে করেন ৪৭ রান। অন্যদিকে অভিজ্ঞ নবি ৩৩ বলে ৪২ রান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১০

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১১

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১২

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৪

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৫

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৬

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৭

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৯

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

২০
X