জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিং দণ্ডনীয় অপরাধ, যা গ্রহণযোগ্য নয় : জবি প্রক্টর 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

র‍্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।

রোববার (২২ জুন) সকালে নবীন শিক্ষার্থীদের আগমন নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য হিসেবে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হল সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দের স্থান—এখানে আমরা সবাই একে অপরের সহযাত্রী।

র‍্যাগিংয়ের বিষয়ে তিনি বলেন, নতুনদের আগমণকে ঘিরে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে, নবীনদের যে কোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্যের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আমরা চাই, এই ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র‌্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১০

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১১

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১২

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৩

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৪

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৫

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৬

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৭

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৮

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৯

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

২০
X