জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর জবি ক্যাম্পাস 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) বিভিন্ন বিভাগ নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাস করতে এসে বেশ উৎফুল্ল সময় কাটায়। নতুন পরিবেশে নতুন নতুন বন্ধু-বান্ধব ও নতুন সংস্কৃতির ছোঁয়ায় নবীন শিক্ষার্থীরা যেন অন্য এক জগতে প্রবেশ করছে। নবীণ শিক্ষার্থীদের পদচারণায় জবি ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ নতুন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। যেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি বিষয়ক সচিব শিষ হায়দার চৌধুরী, আইসিএবি এর সাবেক চেয়ারম্যান ফরকান উদ্দিন এফসিএ, ব্র্যাক ব্যাংকের ফাইনান্স কন্ট্রোলার মো. আবদুল ওহাব মিয়া এফসিএ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

শিক্ষক শিক্ষার্থীদের সম্মেলিত প্রচেষ্টায় আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে ডিপার্টমনেন্টের কোর্স ক্যারিকুলাম প্রদান হয়।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, একাউন্টিংয়ের শিক্ষার্থীরা শুধু সিএ কিংবা শিক্ষক হবে তা নয়। একাউন্টিংয়ের শিক্ষার্থীরা হবে সব ক্ষেত্রে পারদর্শী, বাকি সবার থেকে আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন দেশ সেরা ব্যক্তিরা এখানে উপস্থিত আছে। করপোরেট থেকে শুরু করে দেশের সব উচ্চ পর্যায়ের জবগুলোতে অ্যাকাউন্টিংয়ের আধিপত্য আছে। আমি আশা করছি আগামী ২০৩০ সালের মধ্যে করপোরেট সেক্টরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমার একাউন্টিং ডিপার্টমেন্টও নিজের আধিপত্য বিস্তার করবে।

প্রথমদিন বিশ্ববিদ্যালয়ে আশা নবীন শিক্ষার্থী সৌখিন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথমদিন আজ। সেই ভোরবেলা ঘুম থেকে উঠে নরসিংদী থেকে আজ ক্লাস করতে এসেছি। প্রথম দিনেই ডিপার্টমেন্ট থেকে অনেক ভালো একটি আয়োজন করা হয়েছে। দেশ সেরা অনেক করপোরেট লিডারদের উপস্থিতিতে আজকের দিনটি বেশ ভালো ছিলো যা স্মৃতির পাতায় সারাজীবনের জন্য স্থান করে রাখবে।

এছাড়াও ম্যানেজমেন্ট স্টাডিজ, জিওগ্রাফি ও এনভায়রনমেন্ট সাইন্স, ফাইনান্স ও ব্যাংকিংসহ প্রায় সব ডিপার্টমেন্ট এই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য ওরিয়েন্টেশন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X