জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ সাজিদের স্মরণে জবিতে আইসিটি ট্রেনিং সেন্টার করার ঘোষণা 

জবি শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে গড়ে তোলা হবে আধুনিক আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার এবং ইনোভেশন হাব। ছবি : কালবেলা 
জবি শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে গড়ে তোলা হবে আধুনিক আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার এবং ইনোভেশন হাব। ছবি : কালবেলা 

জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের স্মরণে গড়ে তোলা হবে আধুনিক আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার এবং ইনোভেশন হাব।

রোববার (২২ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শিশ হায়দার চৌধুরী।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ সাজিদের আত্মত্যাগ গোটা জাতিকে গর্বিত করেছে। শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়তে সাজিদের স্মরণে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিভিত্তিক এই কেন্দ্রগুলো স্থাপন করব।

তিনি আরও বলেন, এই আইসিটি ট্রেনিং সেন্টার, ইনকিউবেশন সেন্টার ও ইনোভেশন হাব শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পেশাদারি ও উদ্ভাবনী ক্ষমতাও বাড়াবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মো. ফোরকান উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মুর্শিদ ভূঁইয়া, আইসিএবি’র উপদেষ্টা লতিফুল হাদী, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান মোল্লা, সিডিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মতলেব এবং ব্র্যাক ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মো. আবদুল ওহাব মিয়া।

বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, জুলাইয়ে আমার ছাত্র সাজিদ শহীদ হয়েছে। তার স্মরণে বিভাগে একটি ল্যাব ও ইনোভেশন হাব করা হবে। আজ এটা প্রতিষ্ঠার ঘোষণা করা হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু করা হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন, বিভাগের শিক্ষকমণ্ডলী এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। তারা সচিবের এই ঘোষণাকে স্বাগত জানান এবং সাজিদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X