কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

উপবৃত্তির নামে চাওয়া হচ্ছে পিন-ওটিপি, সতর্ক করল শিক্ষা সহায়তা ট্রাস্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উপবৃত্তির টাকা দেওয়ার নাম করে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর, পিন এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়ে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীদের সচেতন করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আসাদুল হক জানান, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর ২০২৪ এবং জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম চলছে। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ফোন করে বা মেসেজ পাঠিয়ে প্রতারক চক্র অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে পিন ও ওটিপি চাইছে। অথচ এসব তথ্য একান্তই ব্যক্তিগত এবং সেগুলো কাউকে জানানো মানেই আর্থিক ঝুঁকির মুখে পড়া।

সেজন্য, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যেন কোনো শিক্ষার্থী বা অভিভাবক অ্যাকাউন্ট নম্বর, পিন নম্বর কিংবা ওটিপি কারও সঙ্গে—বিশেষ করে অপরিচিত কারও সঙ্গে—শেয়ার না করেন। কারণ, এই তথ্য দিয়ে প্রতারকরা সহজেই অ্যাকাউন্টে থাকা উপবৃত্তির টাকা তুলে নিতে পারে।

এ বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, উপবৃত্তির অর্থ সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে প্রাপকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়ায় কোথাও কোনো ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি ফোন করে নিজেকে ট্রাস্টের প্রতিনিধি দাবি করে পিন বা ওটিপি জানতে চায়, তাহলে বুঝতে হবে এটি একটি প্রতারণার চেষ্টা। এ ধরনের ফোন কল বা মেসেজ এলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বর সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।

একইসঙ্গে প্রতারণা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, এ বিষয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে বারবার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহজনক বার্তা বা ফোন পেলে ট্রাস্টের হটলাইন ০২-৫৫০০২০৯৩ নম্বরে অথবা [email protected] ঠিকানায় অভিযোগ জানাতেও বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X