কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আইইএলটিএসে ৮০ হাজার প্রার্থীর ভুল ফলাফল, বাংলাদেশে প্রশ্নফাঁস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস বা ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো অভিবাসীকে ভুল ফলাফল দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও ভুল মার্কিংয়ের কারণে হাজার হাজার অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮০ হাজার ব্যক্তি। যার অর্থ হলো, অনেকেই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের পাস নম্বর দেওয়া হয়েছে।

চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে উল্লেখ করে টেলিগ্রাফ বলছে, এর ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অভিবাসী যারা ভিসার যোগ্য ছিলেন না, তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে অনেক এনএইচএস কর্মী এবং ইংরেজিতে দুর্বল জ্ঞানসম্পন্ন অভিবাসীকে এমন পড়াশোনা বা কাজের জন্য ভিসা দেওয়া হয়েছে, যার জন্য তারা মোটেও উপযুক্ত ছিলেন না।

এদিকে এ তথ্য সামনে আসার পর কনজারভেটিভ পার্টি এসব অযোগ্য অভিবাসীকে চিহ্নিত করে নির্বাসিত করার দাবি জানাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় ভুল ফলাফল পেয়েছেন। আইইএলটিএস কর্তৃপক্ষ এর পেছনে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে।

তারা বলছে, প্রযুক্তিগত ত্রুটির ফলে অল্প কিছু পরীক্ষার লিসেনিং ও রিডিং পরীক্ষার ফলাফল কিছুটা প্রভাবিত হয়েছে। আর এই ত্রুটির ফলে মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে বলে জানানো হয়। যদিও এই সংখ্যা প্রায় ৭৮ হাজার।

উল্লেখ্য, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা ব্যবস্থা (আইইএলটিএস) এর অধীনে পরীক্ষায় বসে। যা ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং শিক্ষা সংস্থা আইডিপি যৌথভাবে পরিচালনা করে।

দ্য টেলিগ্রাফ জানায়, কিছুদিন আগে সমস্যাটি ধরতে সক্ষম হয়েছিল কর্তৃপক্ষ। পরে গত মাসে পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঠিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়।

এর আগে গত বছর বিশ্ববিদ্যালয় এবং কলেজ ইউনিয়নগুলো জানিয়েছিল, কিছু বিশ্ববিদ্যালয় নিজেদের উচ্চ টিউশন ফি পাওয়ার লোভে, বিদেশি শিক্ষার্থীদের দুর্বল ইংরেজি ভাষার দক্ষতা উপেক্ষা করে আসছে।

এ বিষয়ে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) অনেক অভিবাসী কর্মীর ইংরেজি ভাষায় দক্ষতা অনেক কম। ফলে রোগীর স্বাস্থ্য ও চিকিৎসা ঝুঁকির মুখে পড়ছে।

অন্যদিকে অনেক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অভিযোগ করেছেন, ৭০ শতাংশ পর্যন্ত বিদেশি শিক্ষার্থীর ইংরেজিতে অপর্যাপ্ত জ্ঞান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X