ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবির সেমিনারে বক্তারা

শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ মানুষ তৈরির একমাত্র মাধ্যম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) আয়োজিত সেমিনার। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) আয়োজিত সেমিনার। ছবি : কালবেলা

শিক্ষাকে একজন পরিপূর্ণ মানুষ তৈরির মাধ্যম হতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) আয়োজিত এক সেমিনারে তারা এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের শহিদ সাদাত আলী কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে ‘এডুকেশন ফর উইজডম : ইমপ্লিমেন্টেশন ফর হাইয়ার এডুকেশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইমেরিটাস অধ্যাপক রোশনাননী হাশিম।

আইইআরের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইইআরের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ, সেমিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ। এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মূল প্রবন্ধে ইমেরিটাস অধ্যাপক রোশনাননী হাশিম বলেন, আমাদের বর্তমান শিক্ষা কাউকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে শুধু মার্কেটে কাজের জন্য দক্ষ এমপ্লয়ি তৈরির কারখানায় পরিনত হয়েছে। এখানে সেক্যুলার দার্শনিকদের অনুসরণ করা হচ্ছে। ফলে তারা একজন ভালো মানুষ হতে পারছে না। আর কেউ যদি ভালো মানুষ না হয় তাহলে ভালো লেবারও হবে না।

তিনি আরও বলেন, বর্তমান শিক্ষাক্রমে ইসলামী মূল্যবোধের অন্তর্ভুক্তি করতে হবে। কারণ কোরআনে বর্ণিত আদব, হিকমা দ্বারাই কেবল একজন মানুষকে জ্ঞান ও দক্ষতার মাধ্যমে পরিপূর্ণ মানুষে রূপান্তর করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X