কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি নিয়ে সুখবর পেলেন শিক্ষকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফের সুখবর পেলেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা। এবার স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তারা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, আজ (২০ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৯ জুলাই পর্যন্ত এ আবেদন চলবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় ২ শাখার উপসচিব ড. ফাহিম ইকবাল জাগিরদারের সই করা এক নির্দেশনায় জানানো হয়, শিক্ষকরা অনলাইনে সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দক্রমে উল্লেখ করতে পারবেন। পছন্দ অনুযায়ী বদলির আদেশ চূড়ান্ত হলে তা পরবর্তীতে বাতিলের কোনো সুযোগ থাকবে না।

আর বদলি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অংশ নেবেন প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভাগীয় উপপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। অনলাইন আবেদন যাচাই ও অনুমোদনসহ পুরো কার্যক্রম শেষ হবে ৩১ আগস্টের মধ্যে।

এছাড়া, এবারের বদলি কার্যক্রমে আন্তঃউপজেলা (একই জেলার মধ্যে), আন্তঃজেলা (একই বিভাগের মধ্যে) এবং আন্তঃবিভাগ বদলির সুযোগ থাকছে। তবে সিটি করপোরেশনের আওতাভুক্ত বিদ্যালয়গুলো এ প্রক্রিয়ার বাইরে থাকবে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, বদলির জন্য শিক্ষকদের আবেদন যাচাই করতে হবে ২০২৩ সালের ১০ অক্টোবর প্রণীত ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা’ অনুযায়ী। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাইয়ে কোনো অনিয়ম করলে তা ভবিষ্যতে পুনঃবিবেচনার সুযোগ নষ্ট করবে বলেও সতর্ক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X