কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষার খাতা টিকটকে, কঠোর শাস্তির মুখে ৮ পরীক্ষক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

এসএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানোর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এবার কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড।

এরই মধ্যে ছয়জন শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (২০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত ভরাট করানো হয় এবং এসব ভিডিও বা স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা প্রাথমিক তদন্তে প্রমাণিত। এই কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং পরীক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আরও জানায়, পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট, পূরণ করানো বা মূল্যায়ন করানো একটি শাস্তিযোগ্য অপরাধ। শোকজ করা শিক্ষকদের বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব পাঁচ কর্মদিবসের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার কালবেলাকে বলেন, তারা যেসব কমকাণ্ড করেছে, তা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তাদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া যায়, এমন প্রশ্নে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, বোর্ডের কালো তালিকাভুক্ত করা ছাড়াও পরীক্ষা আইনে তাদের দুই বছরের কারাদণ্ড দেওয়া যায়।

গত বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিছু শিক্ষার্থী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এ সময় তারা অভিযোগ করে যে এ বছর সাড়ে ছয় লাখেরও বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন এবং এর অন্যতম কারণ হচ্ছে টিকটকারদের দ্বারা খাতা মূল্যায়ন।

একাধিক পরীক্ষার্থী বলেন, আমাদের খাতা যারা দেখে তারা টিকটকার। আমাদের খাতা দেখে সে রিলস আবার তারা আপলোড করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X