জবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশের পর

তলাবিহীন ডাস্টবিন সংস্কার করলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনগুলো পরিষ্কার এবং সংস্কার করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনগুলো পরিষ্কার এবং সংস্কার করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। ছবি : কালবেলা

দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তলাবিহীন ডাস্টবিনগুলো নিজ উদ্যোগে পরিষ্কার এবং সংস্কার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

বুধবার (৩০ জুলাই) কালবেলায় নিউজ প্রকাশের পর বৃহস্পতিবার (৩১ জুলাই) সংস্কার সরঞ্জাম দিয়ে কাজ সম্পন্ন করেন তিনি। এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, ডাস্টবিনগুলো দীর্ঘ ধরে নষ্ট হয়ে থাকায় শিক্ষার্থীরা যেখানে সেখানে ময়লা ফেলছিল। যা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্টের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছিল। ক্যাম্পাসের সৌন্দর্য ও শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই ডাস্টবিনগুলো মেরামতের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি ময়লার স্তূপে পরিণত হওয়া ডাস্টবিনগুলো পরিষ্কার করেছি যাতে শিক্ষার্থীরা এগুলো ব্যবহার করতে পারে।

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেছে। আমাদের রাজনীতি শুধুই বক্তৃতা কিংবা মিছিলের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যম্পাসের দিকে খেয়াল রাখাও আমাদের দায়িত্বের অংশ।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা চাই, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটা উপভোগ করে। একটু বেশি স্বস্তি অনুভব করেন। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X