কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০২:০৬ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

মনোনয়নপত্র দাখিল করছেন জুলিয়াস সিজার তালুকদার। পুরোনো ছবি
মনোনয়নপত্র দাখিল করছেন জুলিয়াস সিজার তালুকদার। পুরোনো ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে জুলিয়াস সিজারের নাম প্রত্যাহার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে ডাকসু নির্বাচনের নিরাপত্তা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, স্বতন্ত্র ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ট্রাইব্যুনালে আমলে নিয়ে তদন্ত করা হয়। তদন্তে তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও শিক্ষার্থী নির্যাতনের প্রমাণ মেলে।

চিফ রিটার্নিং কর্মকর্তা আরও জানান, ট্রাইব্যুনালের সুপারিশ অনুযায়ী রিটার্নিং কর্মকর্তারা জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের প্রস্তাব দেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের না থাকায় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উপস্থাপন করা হয়েছে। বিচারাধীন থাকায় প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে জুলিয়াসের নাম প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল সিন্ডিকেটে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য সাত সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন। সোমবার (২৬ আগস্ট) রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টাস্কফোর্সে রিটার্নিং কর্মকর্তা ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানীকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম (শহীদুল জাহিদ), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. শাহীনুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, তাসফিয়া আমান ও রেজাউল করিম সোহাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এ টাস্কফোর্স কাজ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X