ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুয়েট শিক্ষক সমিতির নিন্দা

বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। ছবি : সংগৃহীত
বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মীর তারেক আলী ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ তারিক আরাফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) গ্র্যাজুয়েট প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগে অধিকার সুরক্ষা ও কোটা বৈষম্য দূরীকরণের দাবিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট শান্তিপূর্ণ অবস্থানকালে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস, জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এতে বহু শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়। এ বেপরোয়া হামলাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ উল্লেখ করে শিক্ষক সমিতি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পর্যায়ে গঠিত যেকোন তদন্ত কমিটিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুততম সময়ে গ্র্যাজুয়েট প্রকৌশলীদের যৌক্তিক দাবির সুরাহা করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে।

শিক্ষক সমিতি স্পষ্ট জানায়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ সরকারের আবশ্যিক দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X