মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সহশিক্ষা চালু না করাসহ চার দাবি ইডেন শিক্ষার্থীদের

ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা
ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা

নারীদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চালু না হওয়া পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজে সহশিক্ষা চালু না করাসহ চার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের অনার্স-মাস্টার্সসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, কলেজের অবকাঠামো নারী শিক্ষার্থীদের উপযোগী করে নির্মিত। এখানে ছেলেমেয়ে একসঙ্গে অধ্যয়ন শুরু হলে ওয়াশরুম, কমনরুম, লাইব্রেরি, খেলার মাঠ, পরিবহন, জিমনেশিয়ামসহ সব সুবিধা ভাগাভাগি করতে হবে, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা।

শিক্ষার্থীরা আরও বলেন, অনার্সে অতিরিক্ত হারে সিট কমানোর কথা শুনেছি। এতে বাংলাদেশের নারীশিক্ষার অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।

তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে সরকারকে সঠিক সমাধানে প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের উত্থাপিত ৪ দফা দাবি হলো—

১। যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ শিক্ষার্থী ধারণক্ষমতা ও সুযোগ সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হচ্ছে, ততদিন পর্যন্ত ইডেন কলেজে কোনো অবস্থাতেই সহশিক্ষা চালু না করা।

২। অনার্সের সিটসংখ্যা অতিরিক্ত হারে কমানো যাবে না। যদি শিক্ষার গুণগত মান রক্ষা করা সম্ভব না হয় তবে আনুপাতিক কিছু সিটসংখ্যা কমানো যেতে পারে। তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করে যত বেশিসংখ্যক নারীকে উচ্চশিক্ষার আওতায় আনা যায়।

৩। ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট চালু করা যাবে না। শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন কলেজ অন্য কলেজগুলোর তুলনায় এগিয়ে। এর অন্যতম কারণ এখানে শুধু অনার্স ডিগ্রি চালু আছে, শিক্ষার্থীরা সমবয়সী ও সমমনা। কিন্তু ইন্টারমিডিয়েট চালু হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বয়স ও প্রজন্মের একটা পার্থক্য তৈরি হবে। এতে বোঝাপড়ায় সমস্যা হবে, সর্বোপরি শৃঙ্খলা ব্যাহত হওয়া ও পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে।

৪। সর্বোপরি ইডেন মহিলা কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান। পৃথিবীর অনেক দেশেই নারীদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের সাড়ে আট কোটি নারীর জন্য একটিও নেই। ফলে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষাক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি। এই শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, যাতে করে বাংলাদেশে নারীদের উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারীর উন্নয়নকে বাধাগ্রস্ত করে।

তবে মানববন্ধনে শিক্ষার্থীরা পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করেননি। তারা জানিয়েছেন, দাবি আদায়ে সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X