শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটারের সম্পত্তি জব্দ

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

ভারতের ক্রিকেটে ফের বড় ঝড়—টিম ইন্ডিয়ার সাবেক দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সম্পত্তি জব্দ করেছে ভারতের প্রভাবশালী আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet-এর সঙ্গে অর্থ পাচারের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইডির প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, দুজনের মোট ১১.১৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬০ লাখ টাকা) সমমূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে শিখর ধাওয়ানের একটি স্থাবর সম্পত্তি রয়েছে, যার মূল্য ধরা হয়েছে প্রায় ৪.৫ কোটি রুপি (৫.৫ কোটি টাকা)। অন্যদিকে, সুরেশ রায়নার ৬.৬৪ কোটি রুপি (৮ কোটি টাকার বেশি) মূল্যের মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জব্দ করেছে সংস্থাটি।

ইডির অভিযোগ, ধাওয়ান ও রায়না দুজনেই 1xBet এবং তার সহযোগী বিদেশি ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রচারচুক্তিতে ‘জেনেশুনেই’ যুক্ত হয়েছিলেন। এসব চুক্তি মূলত ভারতের মধ্যে অবৈধ অনলাইন বেটিং পরিষেবার প্রচার এবং গ্রাহক আকর্ষণের অংশ ছিল।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, 1xBet মূলত কুরাসাও-ভিত্তিক এক বেটিং পোর্টাল, যা নিজেদের ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত বুকমেকার’ হিসেবে উপস্থাপন করে। তবে ভারতের আইনে এ ধরনের অনলাইন বেটিং কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ।

এই মামলায় ধাওয়ান ও রায়নার পাশাপাশি আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা, অভিনেতা সোনু সুদ ও উর্বশী রাউতেলা, তৃণমূলের সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং বাংলা সিনেমার তারকা অঙ্কুশ হাজরা।

ইডি জানায়, তারা বিভিন্ন প্রচারচুক্তি, আর্থিক লেনদেন ও অফশোর কোম্পানির মাধ্যমে ভারতে অর্থ প্রবাহের ধারা খতিয়ে দেখছে। মূল উদ্দেশ্য—এই বেটিং চক্রের আর্থিক জাল সম্পূর্ণ উন্মোচন করা।

ভারতের ক্রিকেটজগতে একসময় যারা ছিলেন গর্বের প্রতীক, তাদের নাম এখন আলোচনায় এসেছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১০

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১১

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১২

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৩

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৪

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৫

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৬

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৭

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৮

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৯

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

২০
X