শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে কর্মবিরতি করে চা শ্রমিকদের মানববন্ধন

কর্মবিরতি ও মানববন্ধনে চা শ্রমিকরা। ছবি : কালবেলা
কর্মবিরতি ও মানববন্ধনে চা শ্রমিকরা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না হওয়ার প্রতিবাদে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন করেছেন শ্রমিকরা।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সাতগাঁও চা কারখানার সামনে সাতগাঁও চা বাগানের শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শ্রমিকরা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা বাগানের আওতাধীন সাতগাঁও, মাকড়িছড়া ও ইছামতি চা বাগানের শ্রমিকদের ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা বাগান কর্তৃপক্ষ তহবিলে জমা দেয়নি। প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা না দেওয়ায়র প্রতিবাতদসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চা বাগান শ্রমিকরা।

মানববন্ধনে সাতগাঁও বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কাজল কালিন্দী, সাধারণ সম্পাদক সুদিপ কৈরী, কাশী নারায়ণ, স্বাধীন চাষা, ইছামতী চা বাগান পঞ্চায়েত সদস্য মন্টু কুর্মী, স্থানীয় ইউপি সদস্য ঈশ্বর কালিন্দী, নারী ইউপি সদস্য শান্তনা বাড়াইকসহ স্থানীয় চা শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, আমরা বাগানের খেটে খাওয়া সাধারণ মানুষ, আমাদের বেতনের টাকা থেকে ভবিষ্যতের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখি। কিন্তু এখন দেখি নিয়মিতভাবে আমাদের এই টাকা তহবিলে জমা দেওয়া হয় না। এ নিয়ে আমরা মালিকপক্ষের কাছে বারবার আবেদন করেছি। কিন্তু এরপরও কোনো কাজ হচ্ছে না। তাই আমরা রাস্তায় নেমেছি, আন্দোলনে নেমেছি। আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা দিতে হবে।

শ্রমিকরা আরও অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিতভাবে জমা দিচ্ছেন না, এতে করে আমাদের ভবিষ্যৎ শঙ্কা তৈরি হয়েছে। আমরা আমাদের অধিকার আদায়ে মানববন্ধনে উপস্থিত হয়েছি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X