কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় পড়তে চাচ্ছেন, ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পড়াশোনার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া একটি জনপ্রিয় গন্তব্য। তবে সেখানে পড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম জানা থাকাটা জরুরি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যবীমা।

ভিসা জটিলতা এড়াতে এবং দেশে গিয়ে চিকিৎসা সেবায় সমস্যায় না পড়তে, এই স্বাস্থ্যবীমা থাকা বাধ্যতামূলক। অস্ট্রেলিয়ায় চিকিৎসা খরচ তুলনামূলকভাবে বেশি। সাধারণ ডাক্তার দেখানো থেকে শুরু করে হাসপাতাল চিকিৎসা এবং জরুরি সেবা, সবকিছুই ব্যয়বহুল।

তাই ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (OSHC) নেওয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি কেবল স্বাস্থ্য সুরক্ষা দেয় না, ভিসার শর্তও পূরণ করে। ভিসা পাওয়ার আগে এবং পুরো কোর্স চলাকালীন এই বীমা চালু রাখতে হবে।

কী থাকে বেসিক OSHC প্ল্যানে

- ডাক্তার দেখানো খরচ (GP fees)

- কিছু হাসপাতাল চিকিৎসা

- জরুরি সেবা

- ওষুধের অংশ খরচ

কিন্তু মনে রাখবেন, দাঁত বা চোখের চিকিৎসা, ফিজিওথেরাপি বেসিক প্ল্যানে থাকে না। এ ধরনের সুবিধা নিতে হলে ‘এক্সট্রা OSHC’ নিতে হবে।

কভারেজ যেন কখনো বন্ধ না হয়

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স জানিয়েছে, যদি বীমা কভারেজে কোনো বিরতি হয়, তাহলে তা ভিসার শর্ত ভঙ্গ হিসেবে গণ্য হবে। কোর্সের মেয়াদ বাড়লে বিমাও বাড়াতে হবে। না হলে ভ্রমণ বা স্বাস্থ্যসেবা গ্রহণে জটিলতা দেখা দিতে পারে।

শিক্ষার্থীদের জন্য সরকারি সহায়তা

অস্ট্রেলিয়ার সরকার নতুন শিক্ষার্থীদের জন্য তথ্যপূর্ণ গাইড, প্রি-ডিপার্চার চেকলিস্ট, এবং বাসস্থানের বিকল্পসহ বিভিন্ন সহায়ক নির্দেশিকা দেয়। বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীরা এগুলো অনুসরণ করলে দেশে পৌঁছে সহজে মানিয়ে নিতে পারবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য টিপস

- ভিসা অ্যাপ্লিকেশনের সময় OSHC নিশ্চিত করুন।

- বীমার কভারেজের মেয়াদ সব সময় যাচাই করুন।

- জরুরি চিকিৎসার খরচের জন্য কিছু টাকাও হাতে রাখুন।

দেশে থেকে প্রাথমিক তথ্য জেনে আসুন। যেমন—হাসপাতালে যাওয়ার নিয়ম, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X