কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আজ ফের ব্লকেড কর্মসূচিতে নামছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাস্তায় নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আজ ফের ব্লকেড কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ ডিসেম্বর) ফের তারা সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করবেন।

শিক্ষার্থীদের মতে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছেন।

এর আগে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে রোববার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।

ওইদিন সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাস থেকে এসে শিক্ষা ভবন মোড়ের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্টের সামনে অবরোধ করেন। রাত ৮টায় ব্লকেড তুলে নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন তারা।

সেই সময় আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, অধ্যাদেশ ছাড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অগ্রগতি নেই। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি হলেও শিক্ষার্থীরা এখনো ক্লাসে যেতে পারেননি। প্রশাসনের সবাইকে জানাতে চাই, শিক্ষার্থীদের আকুতি আপনারা শুনুন। তাদের ক্লাসরুমে ফিরিয়ে নিন। অধ্যাদেশ জারির মাধ্যমে আমাদের পরিচয় নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে এখন হাইকোর্ট মোড় ছেড়ে দিচ্ছি। তবে একদফা আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান করব। আগামীকাল সকাল থেকে অন্যান্য শিক্ষার্থী অংশ নেবেন। অধ্যাদেশ না নিয়ে কেউ বাসায় ফিরবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X