কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাননি সাড়ে ৮ হাজার শিক্ষার্থী

পুরোনো ছবি
পুরোনো ছবি

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে আবেদনকারী ১৩ লাখ শিক্ষার্থীর মধ্যে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন। আবেদন করেও কলেজ পাননি ৪৫ হাজার ১৮৩ জন। অন্যদিকে, জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাননি ৮ হাজার ৫৫৮ জন। কলেজ না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার এক কর্মকর্তা কালবেলাকে জানান, একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদন করেছিল ১৩ লাখ ৬ হাজার ৯৮০ জন। এদের মধ্যে পুনর্নিরীক্ষণের পর পাস করা শিক্ষার্থীরাও রয়েছেন। আবেদনকারীদের মধ্যে কলেজ পেয়েছে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন। কলেজ পায়নি ৪৫ হাজার ১৮৩ জন। জিপিএ ফাইভ পেয়েও কলেজ পাননি ৮ হাজার ৫৫৮ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন কালবেলাকে বলেন, যারা কলেজ পাননি তাদের মধ্যে মেরিটের বাইরে আবেদনের প্রবণতা দেখা গেছে। তবে, আমরা শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি ডিজিটাল সিস্টেমের সুফল পাচ্ছি। এবার গত বছরের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি। এখনো দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রয়েছে। এর মধ্যেই শিক্ষার্থীরা কলেজ পেয়ে যাবে আশা করছি।

একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ফল দেখা যাবে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ভেরিফিকেশন কোডও এন্ট্রি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’

তাহসানের ছবি ও পদবি, দুটোই মুছলেন রোজা

খালেদা জিয়া দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন : মান্নান

ছিটকে গেলেন বাংলাদেশের সহঅধিনায়ক

বিমানে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ 

হজযাত্রীদের টিকা দেওয়া হবে ৮০ কেন্দ্রে

আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধ

‘ড্রাকশন’ ভাবনায় পিএসএলের খেলোয়াড় বাছাই

কিডনিতে পাথর হয়েছে কি না, বোঝার সহজ উপায়

বিএনপির আরও দুজনের প্রার্থিতা বাতিল

১০

নতুন মোড়কে পুরোনো সিম, ঝুঁকিতে গ্রাহকের নিরাপত্তা

১১

‘পাগল’ সাজে কে এগিয়ে— মাহি নাকি পায়েল?

১২

প্রাপ্ত বয়সেও কেন ব্রণ হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন সমাধানের উপায়

১৩

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

১৪

ঢাবিতে ৫-দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

১৫

নোয়াখালীকে হারিয়ে লিটনদের প্রতিশোধ / তাওহীদ হৃদয়ে ম্লান নবীর ছেলের কীর্তি

১৬

ইডেন কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ‘মেহেদী উৎসব’

১৭

দ্বিতীয় বিয়ে ধর্মের ব্যাখ্যা / নারী অধিকারের নিঃশব্দ লড়াইয়ের গল্প ‘হক’

১৮

খালেদা জিয়ার স্মরণে পাবনায় শোকসভা ও দোয়া মাহফিল 

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত 

২০
X