বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফের ধারাবাহিকে স্বস্তিকা

স্বস্তিকা দত্ত। ছবি : সংগৃহীত
স্বস্তিকা দত্ত। ছবি : সংগৃহীত

ভারতের ছোট পর্দার প্রিয় মুখ তিনি, যার অভিনয়ে একসময় মুগ্ধ হয়েছিল গোটা টেলিভিশন দর্শক। তারপর একে একে পা রেখেছেন বড় পর্দা আর ওয়েব দুনিয়ায়, সেখানেও ছড়িয়েছেন তার অভিনয়ের জাদু। হ্যাঁ, বলছি স্বস্তিকা দত্তর কথা। সিরিজের ব্যস্ততা পেরিয়ে আবারও ছোট পর্দায় ফিরছেন এই সুন্দরী। আর তার এই প্রত্যাবর্তনকে ঘিরেই দর্শক মহলে শুরু হয়েছে নতুন উত্তেজনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকের ‘গোপা’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন স্বস্তিকা। তারপর ধাপে ধাপে বড় পর্দা ও ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এদিকে ২০২৩ সালের ‘ফাটাফাটি’ ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি ২০২৪-এ ‘চালচিত্র’ ও ‘আলাপ’ ছবিতে তার অভিনয় ছিল নজরকাড়া। ওয়েব সিরিজের দিকেও নজর দিলে দেখা যায়, ‘গভীর জলের মাছ’-এ স্বস্তিকার কাজ প্রশংসিত হয়েছে। তার নতুন সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’ এবং ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এখন রয়েছে মুক্তির অপেক্ষায়।

সিরিজের কাজের জন্যে ছোট পর্দা থেকে নিয়েছিলেন বিরতি। তবে সেই কাজ মিটতে না মিটতেই আবার ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা। শেষবার তাকে দেখা গিয়েছিল জি বাংলার ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে। সেই সময় তিনি জানিয়েছিলেন, বেশ কিছুদিন ছোট পর্দায় কাজ করবেন না। তবে ভালো চরিত্রের প্রস্তাব পেতেই তা গ্রহণ করলেন নায়িকা। অভিনয়ের প্রতি তার ভালোবাসা ও চরিত্রের গভীরতা তাকে আবার ফিরিয়ে আনল ছোট পর্দায়।

৮ বছর পর স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন স্বস্তিকা। পরিচালনায় স্নেহাশীষ চক্রবর্তী।

আসন্ন ধারাবাহিকের ট্যাগলাইন ‘হাতে শুধু বীণা ও পুস্তক নয়, মাঝে মধ্যে বেতও তুলে নিতে হয় শিক্ষা দেওয়াতে’, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, সমাজ বদলের আরও এক আধুনিক গল্প বলতে চলেছে এই ধারাবাহিক। সূত্রের খবর এরই মধ্যে শুরু হয়েছে শুটিং।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X