স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতির সামনে প্রশ্ন ছুড়ে দিলেন নাসির

নাসির হোসেন। ‍ছবি : সংগৃহীত
নাসির হোসেন। ‍ছবি : সংগৃহীত

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারের পর দেশে ফিরে সমর্থকদের তোপের মুখে পড়েন ক্রিকেটাররা। ব্যর্থ ওয়ানডে সিরিজ শেষে দুটি আলাদা ফ্লাইটে বুধবার (১৫ অক্টোবর) দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সন্ধ‌্যার পরপরই নাঈম শেখ, মুস্তাফিজ, সাইফ, হাসান, রিশাদ, তানজিম, তাসকিনরা বের হন বিমানবন্দর থেকে। দেশে পা রেখেই অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয় তাদের।

ভুয়া-ভুয়া স্লোগান, পরিবার তুলে গালাগাল চলতে থাকে। তাওহীদ হৃদয় ও নাঈম শেখদের গাড়ি লক্ষ্য করে সমর্থকদের রোষানল ছিল বেশি। স্বভাবতই তাতে মনঃক্ষুণ্ন হয়েছেন নাঈম। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন তিনি, যদিও তাতে সমর্থকদের মন জয় করতে পারেননি এই ওপেনার। নাঈম শেখের পথে হেঁটেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতির সামনে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

নিজের সেই পোস্টে নাসির লেখেন, আমরা ক্রিকেট প্লেয়ার। তার থেকেও বড় পরিচয় আমরা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ কোনো রোবট নই যে অনুভূতি নেই । জিতে গেলে ১৭ কোটি মানুষ আনন্দ পায় উল্লাস করে, তাহলে হেরে গেলে কেন শুধু ১১ জন কষ্টের দায়ভার বহন করবে?

তিনি আরও লেখেন, আমার প্রশ্ন জাতির কাছে কেউ কি ইচ্ছে করে হেরে যায় বা হারতে চায়? আনন্দ যদি ভাগাভাগি করে নেওয়া যায় তবে কষ্টের সময় একটু সহানুভূতি কি দেখানো যেতে পারে না? কটুকথা না শুনিয়ে, আত্মবিশ্বাসে আঘাত না করে, মনোবল বৃদ্ধি করা বা জয়ের পথে এগোতে একটু কি উৎসাহ দেওয়া যায় না? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীতে আমরাও ভালো করব। আমরা আরও শক্তিশালী হয়ে মোকাবিলা করে দেখিয়ে দিতে চাই। আর চাই, ১৭ কোটি মানুষের ভালোবাসা, দোয়া আর সমর্থন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X