বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

রণবীর-আলিয়াকে নিয়ে নভেম্বরে মিশন শুরু বানসালির

অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ছবি : সংগৃহীত
অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। ছবি : সংগৃহীত

বলিউডের নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। সিনেমা নির্মাণে তার নির্দেশনা বরাবরই মুগ্ধ করে দর্শকদের। তার প্রতিটি কাজেই থাকে আলাদা আলাদা উপস্থাপনা, যা বি-টাউনের আরও সব নির্মাতাদের থেকে তাকে আলাদা করে রেখেছে দীর্ঘ সময় ধরে। এবার নতুন আরেকটি সিনেমা নির্মাণের হাত দিয়েছেন এই মাস্টারমাইন্ড। নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। খবর : পিঙ্কভিলা

বছরের শুরুতেই এই সিনেমার ঘোষণা দেন নির্মাতা। ভারতীয় গণমাধ্যমে তখনই জানান, এটি হতে যাচ্ছে যুদ্ধের প্রেক্ষাপটে প্রেমের সিনেমা। তবে কবে থেকে শুটিং শুরু হবে বা কবে মুক্তি পাবে সে বিষয়ে তখন কিছুই নিশ্চিত করেননি তিনি। এবার জানা গেল সিনেমা মুক্তির সম্ভাব্য তারিখ ও শুটিং শুরুর সময়।

ভারতীয় গণমাধ্যম বলিউড হ্যাঙ্গামায় সিনেমাটি নিয়ে বানসালির ঘনিষ্ঠ এক সূত্র বেশকিছু তথ্য দিয়েছেন। যেখানে বলা হয়েছে ২০২৪-এর নভেম্বরে শুরু হবে সিনেমার শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এরপরই শুরু হবে সিনেমার শুটিং, যা চলবে টানা ২৫০ দিন।

এই সিনেমার সঙ্গে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছে ভারতের জায়ান্ট ডিজিটাল প্ল্যাটফর্ম জিও স্টুডিও। ধারণা করা হচ্ছে এটি বানসালির ক্যারিয়ারের অন্যতম ব্যয়বহুল কাজ হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে এটি ২০২৫ সালের ক্রিসমাসে বড় পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X