বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিরছেন ইয়ামি 

ফিরছেন ইয়ামি। ছবি : সংগৃহীত  
ফিরছেন ইয়ামি। ছবি : সংগৃহীত  

একজন মডেল হিসেবে শোবিজে পথচলা শুরু ইয়ামি গৌতমের। ২০১২ সালে সুজিত সরকারের ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। প্রথম সিনেমাতেই ইয়ামির সৌন্দর্য ও সাবলীল অভিনয়ে দর্শক মুগ্ধ হন। আয়ুষ্মান খুরানার বিপরীতে এই সুন্দরীকে দর্শকরা হৃদয়ে জায়গা দেন।

এরপরের কথা তো সবার জানা। ‘বদলাপুর’, ‘বালা’, ‘কাবিল’, ‘সরকার ৩’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন ইয়ামি। এদিকে চলতি বছরের মে মাসে মা হয়েছেন এই বলিউড অভিনেত্রী। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবারও অভিনয় ফিরছেন ইয়ামি। এমনটাই খবর একাধিক ভারতীয় গণমাধ্যমের। বিরতি কাটিয়ে স্বামী আদিত্য ধরের নতুন সিনেমা দিয়ে বড় পর্দায় আসছেন তিনি।

পরিচালক-প্রযোজক আদিত্য ধর ‌‘ধুরন্দর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, অ্যাকশন-থ্রিলার ঘরানার চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ইয়ামি। বলিউডের অভিনেতা রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও অক্ষয় খান্নারও সিনেমাটিতে অভিনয়ের কথা রয়েছে।

জানা গেছে, ‘ধুরন্দর’-এ গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সেখানে নায়কের সহযোগী হিসেবে থাকবেন ইয়ামি। গল্পে পাকিস্তানে একটি গোপন অভিযানে অংশ নেবেন তারা। শেখানে খলনায়ক রূপে দেখা মিলবে সঞ্জয় দত্তের। সব কিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরের শুরুতেই শুটিং শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X