বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

উত্তাল ভারতে দাপট দেখাচ্ছে ‘স্ত্রী টু’

স্ত্রী টু সিনেমায় শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও। ছবি : সংগৃহীত
স্ত্রী টু সিনেমায় শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও। ছবি : সংগৃহীত

আগস্টের ৯ তারিখ পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজের ৩১ বছরের এক চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতজুড়ে ব্যাপক আন্দোলন ও বিক্ষোভ শুরু হয়, যা এখনো চলমান। এই আন্দোলনে টলিউড ও বলিউডের তারকারাও অংশ নিয়েছেন। তবে এর মধ্যেই বাজিমাত করেছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশব্যাপী এক যোগে মুক্তি পেয়েছে তিন সিনেমা। জন আব্রাহাম এবং শর্বরী ওয়াগ অভিনীত ‘বেদা’, অক্ষয় কুমার এবং তাপসী পান্নু অভিনীত ‘খেল খেল মে’ এবং শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী টু’। এই তিনটি সিনেমার মধ্যে সবার চেয়ে এগিয়ে আছে ‘স্ত্রী টু’। সিনেমাটি ইতোমধ্যেই ৯১ কোটি ৭ লাখ রুপি আয় করে ফেলেছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী আরও জানা গেছে, ‘স্ত্রী টু’ প্রথম দিনই ৫১ কোটি ৮ লাখ রুপি আয় করেছে, দ্বিতীয় দিন আয় করেছে ৩১ কোটি ৪ লাখ রুপি। এছাড়া অগ্রিম বুকিং থেকে সিনেমাটি আয় করে ৮ কোটি ৫ লাখ রুপি।

২০১৮ সালে মুক্তি পায় নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সে জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী টু’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X