বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

কেমন পুরুষ চান তৃপ্তি দিমরি

কেমন পুরুষ চান তৃপ্তি দিমরি
কেমন পুরুষ চান তৃপ্তি দিমরি

বলিউডের হালের আলোচিত নাম তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে বিছানা দৃশ্যে অভিনয়ের পর থেকেই আলোচনার তুঙ্গে তিনি। যদিও একজন ভালো অভিনেত্রী হিসেবে আগেই পরিচিতি পান তিনি। তবে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর থেকেই দর্শকমহলে তৃপ্তি দিমরির কদর বেড়ে যায়।

লাখো পুরুষের মনে ঝড় তোলা তৃপ্তি কেমন পুরুষ চান এ নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন যে, ‘কাভি হাঁ কাভি না’ ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটি ‘সুনীল’-এর মতোই একজন জীবনসঙ্গী পাওয়া তার লক্ষ্য। ওই ছবিটিও যে তার খুবই পছন্দের সেকথাও জানিয়েছেন।

তৃপ্তি দিমরি বলেন, ‘সিনেমাটির মধ্যে অদ্ভুত একটা সারল্য রয়েছে, একটা সহজ ব্যাপার রয়েছে যে কারণে এই চলচ্চিত্র আক্ষরিক অর্থেই রোমান্টিক।’ এরপর ‘ধুম’ সিরিজে উদয় চোপড়া অভিনীত চরিত্রটির কথাও বলেছেন।

এ ছাড়া ভবিষ্যতে নিজের প্রেমিককে সোজা বাবা-মায়ের কাছে নিয়ে যেতে চান তিনি। তৃপ্তি বলেন, ‘আমিও ওই চরিত্রটির মতন যে শুধুমাত্র একটু ঘোরাঘুরি করব, ফুরফুরে সময় কাটাব বলে প্রেম করে না। বরং সম্পর্কের পাকাপাকি ভবিষ্যতের জন্য সোজা বাবা-মায়ের কাছে নিজের প্রেমিককে হাজির করা মানুষ আমি।’

আসছে ১১ অক্টোবর মুক্তি পাচ্ছে তৃপ্তির ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমা। তৃপ্তি ও রাজকুমার অভিনীত সিনেমাটি ৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি। এক নববিবাহিত দম্পতির কাহিনি দেখা যাবে চলচ্চিত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X