বিনোদন ডেস্ত
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিধ্বস্ত অবস্থায় ‘বিগ বস ১৮’-এর মঞ্চে ফিরলেন সালমান

‘বিগ বস ১৮’-এর মঞ্চে ফিরলেন সালমান খান। ছবি: সংগৃহীত
‘বিগ বস ১৮’-এর মঞ্চে ফিরলেন সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান। অনেকটা দাপটের সঙ্গেই জীবনযাপন করেন তিনি। কিন্তু এখন সময় একেবারই বদলে গেছে। তার ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুর পর বেড়েছে তার নিরাপত্তা। চাইলেও এখন অনেক কিছুই করতে পারছেন না তিনি। খবর: ইন্ডিয়া টুডে

বাবা সিদ্দিকির মৃত্যুর পর প্রথম কাজে ফিরলেন সালমান। বিধ্বস্ত অবস্থায় ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দেখা গেল তাকে। শুধু তিনিই নয়, তার গোটা পরিবার এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এমন ইঙ্গিতই দিলেন বলিউডের এই সুলতান।

বর্তমানে তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আছেন। প্রতি মুহূর্ত কাটছে নিরাপত্তাবেষ্টনীতে। মুক্ত হয়ে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নেই তার। আতঙ্কের প্রহর গুনছে গোটা পরিবার। কিন্তু কাজ থামাননি সালমান। বর্তমানে ‘বিগ বস্ ১৮’-এর সঞ্চালনা করছেন তিনি। সেই অনুষ্ঠানেরই একটি পর্বের ভিডিও এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল।

ভিডিওতে স্পষ্টভাবে ফুটে ওঠে সালমানের বিপর্যস্ত মুখ। এরপরও তিনি অনুষ্ঠানে এসে অংশগ্রহণকারীদের নানা রকমের পরামর্শের পাশাপাশি প্রয়োজনে দেন বকুনিও।

এরপর অবিনাশ মিশ্র নামে এক প্রতিযোগীর বিরুদ্ধে ঘরের অন্য সদস্যরা সালমানের কাছে অভিযোগ করেন, নারীরা নাকি তার জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই মন্তব্যের বিরোধিতা করেন সলমন।

এরপর তিনি বলেন, ‘নারীরা নাকি নিরাপদ বোধ করছেন না অবিনাশের সামনে। ভাবুন তো, এই অভিযোগ শুনে অবিনাশের বাবা-মায়ের কেমন লাগছে! আমি নিজে খুব ভালো বুঝতে পারছি। আমি জানি আমার বাবা-মাও কী কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার বিরুদ্ধেও কত অভিযোগ আনা হয়েছে!’

এখানেই শেষ নয়। অনিচ্ছা সত্ত্বেও ‘বিগ বস্ ১৮’-এর সঞ্চালনা করছেন, জানালেন এ কথাও। এরপর তিনি আরও বলেন, ‘এখানে অনুভূতি বা ইচ্ছের কোনও জায়গা নেই। যেমন আজ আমার এখানে আসতেই ইচ্ছে করছিল না। কিন্তু কাজ তো করতেই হবে।’

এরপর নারী-সংক্রান্ত কারণে বহুবার মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছেন সালমান। সেই আক্ষেপের কথাও বিগ বসে এসে জানান সালমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X