বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ওজন নিয়ে সামান্থার মন্তব্য

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সর্বদা সোজা সাপটা মতামত প্রদান করতে পছন্দ করেন তিনি। ক্যারিয়ারে কখনো নিজেকে নিয়ে হওয়া সমালোচনার জবাব দিতে পিছপা হননি এই নায়িকা। এবারও হননি তিনি। খবর : পিঙ্কভিলা

তবে তিনি সব ধরনের সমালোচনার গঠনমূলকভাবে মোকাবিলা করতে পছন্দ করেন। সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ শিরোনামে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করেন সামান্থা। যেখানে তিনি অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হন। এ সময় এক ভক্ত তাকে ওজন বাড়ানোর পরামর্শ দেন। ভক্তের এই মন্তব্যে সামান্থা সাড়া দিয়ে সবাইকে স্তম্ভিত করে দেয় এবং সেখানে তার উত্তরগুলো ছিল আত্মমর্যাদাপূর্ণ।

এরপর ভক্তকে উদ্দেশ্য করে উত্তরে সামান্থা লিখেছেন, ‘আমার জন্য নির্দিষ্ট একটি ওজন সীমার মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমার অটোইমিউন রোগ মায়োসাইটিসের চিকিৎসায় সাহায্য করে। আমি একটি কড়া অ্যান্টি-ইনফ্লামেটরি ডায়েট মেনে চলি, যা আমার অবস্থার জন্য প্রয়োজনীয় এবং আমার শারীরিক অবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আমি আমার ওজন একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখি, যা আমাকে সুস্থ থাকতে সাহায্য করে।’

এরপর অভিনেত্রী সেই ভক্তকে উদ্দেশ্যে করে আরও বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে, মানুষ একে অপরকে বিচার না করে, নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকা উচিত। এখন ২০২৪ সাল চলছে, কোনো মানুষকে তাদের মতামত এবং শারীরিক অবস্থার ভিত্তিতে বিচার করা উচিত নয়।’ সামান্থার এমন মন্তব্য নজর কেড়েছে অন্য ভক্তদেরও। পেয়েছনে প্রশংসাও।

সামান্থাকে সবশেষ ‘কুশি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এ ছাড়া ৭ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘সিটাডেল : হানিবানি’ সিরিজ। এই সিরিজে সামান্থার বিপরীতে অভিনয় করবেন বরুণ ধাওয়ান। এটি পরিচালনা করেছেন ডিকে ও রাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X