বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৪ বছর পর ‘১২০ বাহাদুর’ নিয়ে ফিরছেন ফারহান

বলিউড অভিনেতা ফারহান আখতার। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা ফারহান আখতার। ছবি: সংগৃহীত

২০২৫ সালের ২১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘১২০ বাহাদুর’। রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ এবং অমিত চন্দ্রের ‘ট্রিগার হ্যাপী স্টুডিওস’-এর যৌথ প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এর গল্প ১৯৬২ সালে ভারত-চীন রেজাং লা যুদ্ধের পটভূমিতে নির্মিত। খবর : বলিউড হাঙ্গামা

এই ছবির মাধ্যমে ১৯৬২ সালের যুদ্ধে নিহত ১২০ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে জানা যায়। রজনীশ ঘাই-এর পরিচালনায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন ফারহান আখতার। তবে এতে ফারহানের পাশাপাশি আর কোন কোন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সিনেমাটি মুক্তির তারিখ প্রকাশের আগে এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছিল। পোস্টারে দেখা যায়, ফারহান শত্রুর দিকে বন্দুক তাক করে রয়েছেন এবং তার মুখ রক্তমাখা। এছাড়া পোস্টারে লেখা ছিল, ‘ওহ তিন হাজার থে অউর হাম?’

পোস্টার প্রকাশের পর দর্শকদের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সিনেমা মুক্তির তারিখ ঘোষণার পর সেটি আরও বেড়ে যায়। আসন্ন এ সিনেমার মাধ্যমে ভারত-চীনের নির্মম যুদ্ধের ইতিহাস দর্শকদের মনে গেঁথে যাবে এমনটিই মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

এদিকে ফারহানকে সবশেষ অভিনয় করতে দেখা যায় ৪ বছর আগে ২০২১ সালের ১৬ জুলাই মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমায়। রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় ফারহানের পাশাপাশি ছবিতে আরও অভিনয় করেন পরেশ রাওয়াল, ম্রুণাল ঠাকুরসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X