বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাড়তি নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান

সালমান খান। ছবি : সংগৃহীত
সালমান খান। ছবি : সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খান নিজের গ্যারেজে আরও একটি নতুন গাড়ি সংযোজন হলো। বিলাসবহুল এই গাড়ির মডেল মার্সিডিজ-মেবাখ জিএলএস ৬০০ এসইউভি। এটি বুলেটপ্রুফ, যার বাজারমূল্য ৩.৪০ কোটি রুপি। খবর : বলিউড হাঙ্গামা

এই গাড়িটি শুধু বিলাসিতা নয়, এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য হলো এর নিরাপত্তা ও শক্তিশালী পারফরম্যান্স। গাড়িটিতে রয়েছে ৪.০ লিটার টুইন-টার্বো ভিএইট পেট্রল ইঞ্জিন, যার সঙ্গে সংযুক্ত রয়েছে ৪৮ ভোল্ট মাইল্ড-হাইব্রিড সিস্টেম। ৯-স্পিড অটোমেটিক গিয়ারবক্স এবং ফোরম্যাটিক অল-হুইল ড্রাইভ ব্যবস্থার কারণে মাত্র ৪.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে ছুটতে পারে এই এসউভ, যার সর্বোচ্চ গতি প্রায় ২৫০ কিমি/ঘণ্টা।

প্রায় সাড়ে তিন কোটি টাকার এই গাড়িটিতে রয়েছে বুলেটপ্রুফ বডি প্যানেল ও শক্তিশালী গ্লাস, যা সালমানের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমধ্যম।

গাড়ির অভ্যন্তরও যথেষ্ট রাজকীয়। রয়েছে প্যানোরামিক সানরুফ, উন্নতমানের লেদার ইন্টেরিয়র, রিয়ার এক্সিকিউটিভ সিটিং, বার্মেস্টার প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং চার-জোন ক্লাইমেট কন্ট্রোল—সব মিলিয়ে এটিই মেবাখের পরিপূর্ণতা।

সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সালমান খান কিছু অপরাধচক্রের কাছ থেকে হুমকি পেয়েছেন, যার জেরে বাড়ানো হয়েছে তার নিরাপত্তাব্যবস্থা। ইতিমধ্যে তার বাড়িও বুলেটপ্রুফ করা হয়েছে এবং এবার সেই তালিকায় যুক্ত হলো তার চলাচলের বাহনও।

কাজের দিক থেকে সালমানকে সর্বশেষ দেখা গেছে এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ সিনেমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X