বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

উদিত নারায়ণের বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

উদিত নারায়ণের বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

ভারতের বর্ষীয়াণ সংগীতশিল্পী উদিত নারায়ণ সংগীত জগতে তার কৃতিত্বের জন্য সুপরিচিত হলেও ব্যক্তিগত জীবনে নানা বিতর্কের জন্ম দিয়েছেন। সম্প্রতি কনসার্টে এক নারীকে চুম্বন করে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝা খোরপোশ মামলা করলেন। টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা গেছে, রঞ্জনা ঝা মামলা দ্বারা অভিযোগ করেছেন , তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের পারিবারিক আদালতে হাজির হন উদিত নারায়ণ। তবে গায়ক নিজেও পাল্টা অভিযোগ এনে দাবি করেছেন, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে এটি প্রথমবার নয়, এর আগেও একই বিষয়ে মামলা হয়েছিল উদিতের বিরুদ্ধে। বিহারের নারী কমিশনেও গায়কের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল, যা তখনই নিষ্পত্তি হয় দুই পক্ষের সমঝোতার মাধ্যমে। পূর্বের আদালতের নথি অনুসারে, উদিত নারায়ণ তার প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা খোরপোশ দিতেন, যা ২০২১ সালে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। এছাড়াও, তিনি রঞ্জনাকে কৃষি জমি, ১ কোটি টাকার একটি বাড়ি এবং ২৫ লাখ টাকার গয়না দিয়েছিলেন। তবে অভিযোগ রয়েছে যে, রঞ্জনা সেই গয়না বিক্রি করে দিয়েছেন। এদিকে আদালতের বাইরে সংবাদমাধ্যমের কাছে রঞ্জনা ঝা অভিযোগ করেন যে, তার স্বামী তাকে উপেক্ষা করছেন এবং তার জমি বিক্রির টাকা থেকে ১৮ লাখ টাকা নিজের কাছে রেখে দিয়েছেন। এছাড়া আরও গুরুতর অভিযোগ হিসেবে তিনি জানান, মুম্বাই গেলে তার পেছনে দুষ্কৃতিকারী পাঠাতেন উদিত নারায়ণ। এই নতুন মামলায় কীভাবে সমাধান আসবে, তা এখনো স্পষ্ট নয়। তবে উদিত নারায়ণের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক আবারও নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে নেটিজেনদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X