কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ পরিবার (ভিডিও)

‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ পরিবার (ভিডিও)

বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতি ভালোবাসা যাদের সীমাহীন, তাদের জন্য মুম্বাই সফর মানেই মান্নাতের সামনে একবার দাঁড়িয়ে আসা। এমনকি কিং খানকে এক ঝলক দেখার আশায় প্রতিদিন সেখানে ভিড় জমায় শত শত ভক্ত। বিশেষ করে বিশেষ দিনগুলোতে, যখন শাহরুখ নিজেই বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে অভিবাদন জানান, তখন সেই মুহূর্ত হয়ে ওঠে সত্যিকারের স্বপ্নের মতো। তবে এবার সপরিবারে সেই ‘মান্নাত’ ছাড়ছেন বলিউড বাদশাহ। পাল্টে ফেলছেন নিজের পরিচিত সেই ঠিকানা।

একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলসের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার।

সম্প্রতি নতুন একটি বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। তবে হঠাৎ তার ঠিকানা পরিবর্তনের কারণে ভক্ত মনে প্রশ্ন উঠেছে কেন হঠাৎ ‘মান্নাত’ ছাড়ছেন কিং খান ও তার পরিবার?

এ বিষয়ে গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, মান্নাতের অন্দরসজ্জা পরিবর্তন করা হবে। তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলসের বাড়িতে থাকবে খান পরিবার।

আগামী মে মাস থেকে শুরু হবে ‘মান্নাত’-এর কাজ। টানা দুই বছর বাড়ির কাজ চলবে।

যত দিন ‘মান্নাত’-এ কাজ চলবে, তত দিন পালি হিলের বাড়িতেই থাকবেন তারা। পালি হিলের সেই আবাসনের ৪টি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি রুপি ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য।

বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার শাহরুখকন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া এ সিনেমায় অভিনয় করছেন অভিষেক বচ্চন, অভয় ভার্মাসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১০

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১১

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১২

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৩

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৪

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৫

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৭

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৮

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৯

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

২০
X