বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার বলিউড পরিচালক

বিক্রম ভাট I ছবি : সংগৃহীত
বিক্রম ভাট I ছবি : সংগৃহীত

বলিউডে বড়সড় ধাক্কা। ৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকারও বেশি) আইভিএফ জালিয়াতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রখ্যাত বলিউড পরিচালক বিক্রম ভাট। রোববার রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে মুম্বাইয়ের ইয়ারি রোডে ভাটের শ্যালিকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষ করে পরিচালককে উদয়পুরে নিয়ে যাওয়ার জন্য বান্দ্রা কোর্টে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে।

যে অভিযোগে গ্রেপ্তার উদয়পুরের ভোপালপুরা থানায় দায়ের করা এফআইআর সূত্রে জানা যায়, অভিযোগকারী ড. অজয় মুর্দিয়া (ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক) তার প্রয়াত স্ত্রীর জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরি করতে চেয়েছিলেন। এই সুযোগে বিক্রম ভাট ও তার সহযোগীরা তাকে ২০০ কোটি রুপি লাভের প্রলোভন দেখান।

অভিযোগে বলা হয়েছে, গত ২৪ এপ্রিল ২০২৪ মুম্বাইয়ের বৃন্দাবন স্টুডিওতে ড. মুর্দিয়ার সঙ্গে বিক্রম ভাটের বৈঠক হয়। সেখানে ভাট জানান, চলচ্চিত্র নির্মাণের পুরো দায়িত্ব তিনি নেবেন এবং তার স্ত্রী শ্বেতাম্বরী ও মেয়ে কৃষ্ণাও এই প্রজেক্টের সহযোগী হিসেবে থাকবেন। এই প্রকল্পের জন্য ভাট তার স্ত্রী শ্বেতাম্বরীর নামে ‘ভিএসবি এলএলপি’ নামে একটি সংস্থাও নিবন্ধন করেন। এরপর ধাপে ধাপে ৩০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

লুকআউট নোটিশ ও পুলিশি অভিযান গ্রেপ্তারের প্রায় ২০ দিন আগে উদয়পুরে এই প্রতারণার মামলা দায়ের হয়। তদন্তের স্বার্থে গ্রেপ্তারের সাত দিন আগেই বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট এবং আরও ছয়জনের বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি করেছিল উদয়পুর পুলিশ। অভিযুক্তদের ৮ ডিসেম্বরের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল এবং তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তারা হাজিরা না দেওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আসামির তালিকায় কারা? এই হাই-প্রোফাইল জালিয়াতি মামলায় শুধু বিক্রম ভাট নন, অভিযুক্তদের তালিকায় রয়েছেন তার পরিবারের সদস্যরাও। এফআইআরে নাম রয়েছে—বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট, মেয়ে কৃষ্ণা ভাট, দীনেশ কাটারিয়া, মেহবুব আনসারি, মুদিত বুটাট্টন, গঙ্গেশ্বরলাল শ্রীবাস্তব এবং অশোক দুবে।

বলিউডের একজন নামকরা পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এবং গ্রেপ্তারের ঘটনায় ইন্ডাস্ট্রিজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X