বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৮:২৬ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে এলেন দীপিকার প্রথম প্রেমিক

দীপিকা পাড়ুকান ও মুজামিল ইব্রাহিম । ছবি : সংগৃহীত
দীপিকা পাড়ুকান ও মুজামিল ইব্রাহিম । ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আজ তিনি সাফল্যের শিখরে, কোটি ভক্তের হৃদয়ে বিরাজ করেন। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে লুকিয়ে রয়েছে এক শূন্যতা, এক বিস্মৃত প্রেমের গল্প। ক্যারিয়ারের প্রথমদিকে মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় যার হাত ধরে স্বপ্ন দেখেছিলেন দীপিকা, আজ তিনি রয়ে গেছেন অতীতের পাতায়। শোনা যায়, সেই অজানা প্রেমিককে অভিনেত্রী নিজে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন প্রেমিক তার থেকে কয়েকগুণ এগিয়ে সাফল্যের দিক থেকে। আর এখন দীপিকা তার থেকেও কয়েক গুণ এগিয়ে সাফল্যে, খ্যাতিতে এবং প্রভাবেও। ছিন্ন হয়েছে তার সঙ্গে যোগাযোগ, হারিয়ে গেছে সেই সম্পর্কের সমস্ত রেশ। সময়ের নিয়মে ইতিহাস হয়ে যাওয়া সেই প্রেমিক আবারও উঠে এল আলোচনায়।

দীপিকা মুম্বাইয়ে আসতেই যাকে মন দিয়ে বসেন তিনি মুজামিল ইব্রাহিম। তিনি বিগত শতকের সুপারহিট মডেলই নন, একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিও এবং ধারাবাহিকে কাজ করেছেন তিনি। প্রেমের বিষয়ে মুজাম্মিল জানান, যখন দীপিকা মুম্বাইয়ে আসেন সেই সময় অভিনেত্রীর তুলনায় অনেক বেশি সফল ছিলেন এবং অনেক বেশি উপার্জন করতেন তিনি ।

তিনি বলেন, দীপিকাকে প্রথম থেকেই সকলে চিনত। কারণ ও প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ওকে খুব বেশি নিজেকে চেনাতে হয়েছে, তেমন নয়। বছর দুয়েক সম্পর্কে ছিলাম। ওই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মুম্বাইয়ের রাস্তায় বর্ষায় ভিজে আমরা প্রেম করেছি এবং ওর সঙ্গে অটোয় চেপে প্রেম করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল।

মুজামিল আরও বলেন, এখন ও অনেক সফল। আমি ঠিক তার উল্টো। টিভিতে তাকে যখন দেখি, ভালো লাগে। মনে পড়ে ফেলা আসা দিনগুলো।

তিনি আরও জানান, দীপিকার বিয়ের আগে কথা হতো ফোনে তার। দীপিকার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। যদিও রণবীর সিংহকে বিয়ে করার পর থেকে একেবারেই যোগাযোগ ছিন্ন হয়ে যায় দুজনের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X