বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৮:৩৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ বৈষ্ণোদেবীর মন্দিরে শাহরুখ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সর্বশেষ মুক্তি পেয়েছিল ‘পাঠান’। সুপারহিট এই সিনেমা দিয়েই কামব্যাক করেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘জওয়ান’। কিছুদিন পরেই ছবিটির ট্রেলার মুক্তি পাবে, যা নিয়ে চলছে নানা প্রস্তুতি।

এর মধ্যেই মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ বৈষ্ণোদেবীর মন্দিরে যান শাহরুখ। জানা গেছে, সিনেমাটির ট্রেলার মুক্তির আগে দেবীর আশীর্বাদ নিতে গেছেন তিনি। এর আগে পাঠান সিনেমার জন্যও সেখানে যান এই সুপারস্টার।

দেবীদর্শনের সময় মুখ ঢেকে রেখেছিলেন শাহরুখ। এ ছাড়া চারপাশে ছিল কড়া নিরাপত্তা। কিন্তু শাহরুখ যাবেন, আর সে খবর চারদিকে ছড়াবে না, তা কি হয়! এ অভিনেতার মন্দিরে প্রবেশের ভিডিও ছড়িয়ে যায় সামাজিক মাধ্যমে।

আগামী ৭ সেপ্টেম্বর জওয়ান মুক্তি পাবে। এর আগে চেন্নাইয়ের শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছেন শাহরুখ। বুধবার দুপুর তিনটায় সেখানে হাজির হবেন এ অভিনেতা।

শাহরুখ নিজেই বিষয়টি নিশ্চিত করেন। টুইট করে তিনি বলেন, ‘নমস্কার চেন্নাই, আমি আসছি। শ্রী রাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেমেয়েরা তোমরা তৈরি তো? আমি উদ্‌গ্রীব তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের জন্য তা থাইয়া করতে পারি, যদি তোমরা চাও। দেখা হচ্ছে বিকেল ৩টার সময়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X