বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি তুললেন স্বরা ভাস্কর

স্বরা ভাস্কর ও বেনিয়ামিন নেতানিয়াহু  । ছবি : সংগৃহীত
স্বরা ভাস্কর ও বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি : সংগৃহীত

বলিউডের সাহসী অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও খবরের শিরোনামে। তীব্র সমালোচনার ঝড়ের মধ্যেও একচুলও পিছু হটেননি তিনি। ফের আলোচনায় এসেছেন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যভাবে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়ে। সম্প্রতি মুম্বাইয়ের আজাদ ময়দানে গাজা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেই সভার প্রচারে নিজেই এগিয়ে আসেন স্বরা। এই প্রচারের পরপরই দেশজুড়ে নানা মহল থেকে তীব্র ট্রোল, বিদ্বেষ ও আক্রমণের মুখে পড়েন তিনি। কিন্তু এসব কিছুকে উপেক্ষা করেই সোশ্যাল মিডিয়ায় গাজার জন্য আবারও সরব হয়েছেন এই বলিষ্ঠ অভিনেত্রী। একের পর এক পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে ধেয়ে গেছে তার তীব্র প্রতিবাদ। এমনকি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি তুলে রীতিমতো ঝড় তুলেছেন এই বলিষ্ঠ অভিনেত্রী।

সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ ক্লদিয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সারা বিশ্বের শান্তি লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে দোষারোপ করেন এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানান। এরপর এই পোস্টে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন স্বরা। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরায়েলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। এদিকে এর আগে গাজা এবং পুরো ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার আয়োজন করা হয়েছিল।

এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিকমাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লেখেন, মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকালে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১০

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১১

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১২

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৩

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৭

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৮

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৯

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

২০
X